প্রযোজ্য বয়সসীমা ১০ থেকে অনূর্ধ্ব ১৮-র অংশগ্রহণকারীকে নীচের লেখাটি রেকর্ডিং করে অডিয়ো ফাইলটি জমা দিতে হবে।
ফেলুদা
“আপনি ভুলে যাচ্ছেন আমি এক জন পেশাদার গোয়েন্দা। মিস্টার ঘোষাল আমায় একটা কাজ দিয়েছেন। সেটা না করে ফুর্তি করার প্রশ্ন ওঠে না।”
মগনলাল মেঘরাজ
“আপনার ফি কত?”
ফেলুদা
“সেটা কাজের উপর নির্ভর করে।”
মগনলাল মেঘরাজ
“দো হাজার আছে। আপনি এ টেকা নিয়ে কাম বন্ধ করুন।”
ফেলুদা
“বিনা পরিশ্রমে আমি কোনও পারিশ্রমিক নিই না মগনলালজি।”
